মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

‘মাকতাবায়ে দাওয়াত ইলাল্লাহ’ কে দেয়া স্বীকৃতিপত্র ফিরিয়ে নিয়েছে দারুল উলুম দেওবন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল আমীন ফরীদ এক নারী কর্তৃক পরিচালিত একটি মাকতাবাকে দেয়া স্বীকৃতিপত্র ফিরিয়ে নিয়েছে ভারতের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ।

আজ বৃহস্পতিবার মাদরাসাটির মুহতামিম মাওলানা মুফতি আবুল কাসেম নোমানি স্বাক্ষরিত এক জরুরি ওয়াজাহাতনামায় এ ঘোষণা দেয়া হয়।

ওয়াজাহাতনামায় বলা হয়, দুই বছর আগে, ‘মাকতাবায়ে দাওয়াত ইলাল্লাহ’ এর পক্ষ থেকে আগত চিঠির উপর ভিত্তি করে, দারুল উলুম দেওবন্দ মাদরাসা কর্তৃক তাদের কে (স্বকৃীতিস্বরূপ) একটি ‘লিখিত প্রশংসাপত্র’ প্রদান করা হয়। কিন্তু পরবর্তীতে জানা যায়, এ নামের মাকতাবা ‘মুযনা উম্মে আনাস’ নামক একজন নারী পরিচালনা করে আসছেন। তারা বিভিন্ন কার্যক্রমও চালু করছেন।

ওয়াজাহাতনামায় আরো বলা হয়, আমরা জানতে পেরেছি মাওলানা মুফতি আহমাদ খানপূরী পীর জুলফিকার আহমদ নকশবন্দী প্রমূখ এ মাকতাবাকে প্রদান করা তাদের স্বীকৃতিপত্র ফিরিয়ে নিয়ে এ মাকতাবার কার্যক্রম থেকে নিজেদের দায়মুক্তির বিষয়টি স্পষ্ট করেছেন। একই সময়ে, মাকতাবাটি দারুল উলুমের প্রদানকৃত পত্রটিকে এখন পর্যন্ত নিজেদের স্বীকৃতি হিসেবে প্রচার করে যাচ্ছে।

সুতরাং, আমরা (দারুল উলুম কর্তৃপক্ষ) এই ঘোষণা করছি, উল্লিখিত আলেমদের মতো আমরাও আমাদের স্বীকৃতিপত্র ফিরিয়ে নিচ্ছি। অতএব, পরবর্তীকালে যেন তারা আমাদের স্বীকৃতিপত্রকে প্রচার না করে। এ বিষয়ে কেউ বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি। সূত্র: মুফতি আবুল কাসেম নোমানীর অফিসিয়াল ফেসবুক পেজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ