মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

ভারতে বর্জ্যের গুদামে আগুন, ১১ শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের হায়দরাবাদে একটি বাতিল জিনিসপত্র বা বর্জ্যের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাতে হায়দরাবাদের ভৈগুদা নামক এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানা গেছে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, আগুন লাগার পর সেখান থেকে জীবন বাঁচিয়ে বের হয়ে আসতে সক্ষম হয় এক দগ্ধ শ্রমিক। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানায়, বাতিল জিনিসপত্রের ওই গুদামের ভেতরে ১২ জন শ্রমিক ঘুমিয়ে ছিলেন। সেখান থেকে বের হওয়ার জন্য একটি শুধু একটি দরজাই আছে, যেটি অগ্নিকাণ্ডের সময় বাইরে থেকে তালাবদ্ধ ছিল।

স্থানীয় ফায়ার সার্ভিসের এক কর্মকতা জানান, রাত ৩টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

হায়দরাবাদের পুলিশ কমিশনার সিভি আনন্দ জানান, গোডাউনটির ভেতরে ঘুমিয়ে থাকা ১২ জন শ্রমিকের মধ্যে একজন বের হয়ে আসতে সক্ষম হয়েছেন। বাকি ১১ জনের মরদেহ আমরা উদ্ধারের চেষ্টা করছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ