মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা ৫ আগস্ট বন্ধ থাকবে বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়া ও বেফাক কার্যালয় আগমীকাল বসুন্ধরা মাদরাসায় ইসলাহি বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ঢাকা কলেজে ছাত্রদল-শিবির রক্তক্ষয়ী সংঘর্ষ

দাওরা পরীক্ষার্থীদের জন্য হিসবুল মু’আল্লিমীনে নূরানী মু'আল্লিম প্রশিক্ষণ কোর্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক : দাওরা পরীক্ষার্থীদের জন্য নূরানী মু'আল্লিম প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদনপ্রাপ্ত হিসবুল মু’আল্লিমীন বাংলাদেশ।

রোববার (২০ মার্চ) থেকে নূরানী মু'আল্লিম প্রশিক্ষণ কোর্সের ভর্তি শুরু হয়েছে। একমাস কোর্সের ভর্তি ফি ৫৬০০ টাকা ।  ২০ দিন কোর্সের ভর্তি ফি ৩৯০০ টাকা।

ক্লাস শুরু হবে আগামী ১ এপ্রিল  থেকে। চলবে পরবরতি একমাস বা ২০দিন পর্যন্ত। প্রশিক্ষণ শেষে রয়েছে সনদ প্রদান এবং নিশ্চিত খেদমতের ব্যবস্থা।

কেন হিসবুল মু’আল্লিমীন এর প্রশিক্ষণ অনন্য ? এমন প্রশ্নের জবাবে হিসবুল মু’আল্লিমীন এর যুগ্ন-মহাসচিব ইবনে শাইখুল কুররা মাহমুদুল হাসান বলেন, আমাদের প্রশিক্ষণটি অগণিত হাফেজ ও কারী গড়ার কারিগর শাইখুল কুররা আল্লামা হুসাইন আহমদ হুজুরের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত। এ ছাড়াও আমাদের সেন্টারটি সরকারী রেজিস্ট্রার ভুক্ত হওয়ায় আমাদের সার্টিফিকেট দ্বারা ইসলামিক ফাউন্ডেশন এবং গণশিক্ষার যে কোন সরকারী পদে আবেদন করতে পারবেন ইনশাআল্লাহ।

প্রশিক্ষণের বিষয়বস্ত : 

নূরানী পদ্ধতিতে আরবী, বাংলা ও ইংরেজী ও অংকের তরিকায় তা'লীম শিক্ষাদানের পাশাপাশি সুন্দর হাতের লেখা শিক্ষাদান।

তাহক্কীক, তারতীল, হদর, তাদবীর, মাখরাজ , মাসদার, সিফাত সুন্দর লাহাজা মাধ্যমে কোরআন তেলাওয়াত ও বিশুদ্ধ করণ পদ্ধতি।

সহজ পদ্ধতিতে নাজেরা পড়া শিক্ষাদান।

এছাড়াও প্রতিষ্ঠানটি প্রতি ইংরেজী মাসের ১ তারিখ ৩০ ও ৪০ দিনব্যাপী মু'আল্লিম প্রশিক্ষণের আয়োজন করে থাকে। মহিলাদের জন্য পৃথকভাবে মু'আল্লিমা প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে থাকে।

ঠিকানা ও যোগাযোগ : 
হিসবুল মু'আল্লিমীন ট্রেনিং সেন্টার, সাইনবোর্ড, ঢাকা। জামিয়া আশরাফিয়া মাদ্রাসার অপজিট। মোবাইল : ০১৯৯৫৮৬৯৪০৫, ০১৯৮৫৮৬৯৪০৫

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ