শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

ঘণ্টায় ৫০ ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছে আইসিডিডিআরবি’তে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীতে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ডায়রিয়ার বিশেষায়িত হাসপাতাল আইসিডিডিআরবি (আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ)-তেই প্রতি ঘণ্টায় ভর্তি হচ্ছে ৫০ জন রোগীর বেশি।

রোগীর চাপে তাবু টানিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালটি প্রতিষ্ঠার ৬০ বছরের ইতিহাসে সর্বোচ্চ রোগীর চাপ বলে মনে করছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের প্রধান বাহারুল আলম গণমাধ্যমকে জানান, রোগীদের ৩০ শতাংশ তীব্র ডায়রিয়া বা কলেরায় আক্রান্ত। বেশিরভাগ রোগীই বয়স্ক।

আইসিডিডিআরবি কর্তৃপক্ষ জানায়, চলতি মার্চ মাসের প্রথম সপ্তাহে দৈনিক ৫০০ এর মতো রোগী এসেছে। দ্বিতীয় সপ্তাহে দৈনিক রোগী বেড়ে হয়েছে ৬০০। ১৭ মার্চ থেকে প্রতিদিন এক হাজারের বেশি রোগী ভর্তি হয়েছে। ২১ মার্চ রোগী ভর্তি হয়েছিল ১ হাজার ২১৬ জন। ওই দিন ঘণ্টায় ৫০ জন রোগী হাসপাতালে এসেছে।

২১ মার্চ রাত ১২টার পর থেকে ২২ মার্চ বিকেল পর্যন্ত নতুন রোগী ভর্তি হয়েছিল ৮৭৫ জন। গতকাল ঘণ্টায় ৫১ জন করে রোগী ভর্তি হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ