শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
চীনা ভাষায় কুরআনের অর্থ ছড়িয়ে দিতে জীবন উৎসর্গ করেন তিনি ইতালিতে স্কুলে বোরকা-নিকাব পরলে এক হাজার ইউরো জরিমানা! কী হচ্ছে পাকিস্তানের জাকারিয়া মসজিদ ঘিরে, কেন সিলগালা মসজিদটি? মাওলানা সাদের প্রতি দেওবন্দের আপত্তির কারণ জানালেন মাওলানা সালমান বিজনুরি আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় সমাধান শিল্পীগোষ্ঠীর দুই নাশিদ শিল্পীর ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ইসলামী সাংস্কৃতিক সংগঠন সমাধান শিল্পীগোষ্ঠীর ফরিদপুর শাখার পরিচালক নাশিদ শিল্পী মাহমুদুল হাসান কুদরত ও তার খালাতো ভাই নাশিদ শিল্পী মুহাম্মদ ওমর। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

সমাধান শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মাদ শফিউল্লাহ বেলালী আওয়ার ইসলামকে জানান, গতকাল সোমবার রাত আনুমানিক সাড়ে সাতটার দিকে মাহমুদুল হাসান কুদরত বাইক চালাচ্ছিলেন। তার পেছনে আরোহী ছিলেন তার আপন খালাতো ভাই ওমর। ফরিদপুরের মধুখালী মহাসড়কে একটি লড়ির সঙ্গে বাইকের সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে।

[caption id="" align="aligncenter" width="485"]No description available. মাহমুদুল হাসান কুদরতের কবর[/caption]

মুহাম্মাদ শফিউল্লাহ বেলালী আরো জানান, আজ মঙ্গলবার সকাল এগারোটায় জানাযা শেষে মাহমুদুল হাসান কুদরতকে তার নানুবাড়ি মাগুড়ার শিমুলিয়া কওমি মাদরাসা প্রাঙ্গণে চিরনিদ্রায় শায়িত করা হয়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ