বুধবার, ০৪ মার্চ ২০২৬ ।। ১৯ ফাল্গুন ১৪৩২ ।। ১৫ রমজান ১৪৪৭

শিরোনাম :
নামাজ পড়া অবস্থায় শতবছর বয়সী মাদ্রাসা শিক্ষকের মৃত্যু জনগণের ভোগান্তির কারণ হলে ছাড় দেওয়া হবে না: গণপূর্তমন্ত্রী মহিলা বাস সার্ভিস চালুর উদ্যোগ বিআরটিসির এদেশে কুরআন শিক্ষায় কওমি মাদরাসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে: ধর্মমন্ত্রী মধ্যপ্রাচ্যের রুটে স্থগিত ফ্লাইটের রিফান্ড ও রি-বুকিং সুবিধা দিচ্ছে বিমান রেমিট্যান্স প্রবাহ আগের তুলনায় ১০১ শতাংশ বৃদ্ধি বাংলাদেশের কাছে সরাসরি নিন্দা ও প্রতিবাদের প্রত্যাশা ইরানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ই-হেলথ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে প্রার্থীদের আপিলের সুযোগ ১০ মার্চ পর্যন্ত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য প্রধানমন্ত্রীর

রমজানে দ্রব্যমূল্য: অন্য একটা চিন্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শরীফ মুহাম্মদ।।

রহমত বরকত মাগফিরাত ও সহানুভূতির মাস রমজানুল মোবারক। এ মাসে মুসলিমরা রোজা রাখেন। এবং রহমতের এই মাস থেকে নানাভাবে উপকৃত হওয়ার চেষ্টা করেন। তবে, অমুসলিমরা কিন্তু এ মাসে রোজা রাখেন না। তাদের ধর্ম বিশ্বাস অনুযায়ী এ মাসটি তাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ নয়। তারা শুধু জানেন, মুসলমানদের ইবাদতের, নেকি কামানোর এবং নেক হওয়ার একটি বর্ণাঢ্য মাস এটি।

কিন্তু, জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়ে তাদের জন্য মাসটিকে আতঙ্কের মাসে পরিণত করছেন কি একশ্রেণীর ব্যবসায়ী? (এখন অবশ্য রমজানের আগে থেকেই জিনিসপত্রের দাম বেশি)। মোবারক মাসটি মুসলমানদের পাশাপাশি প্রতিবেশী অন্যান্য অমুসলিম সম্প্রদায়ের জন্যও হতে পারতো স্বস্তিদায়ক প্রশান্তিময়। শুধু বাজারের পরিস্থিতি গরম করে দিয়ে সেই মাসটিকে অমুসলিমদের কাছে আতঙ্ক ও ভয়ের মাসে পরিণত করে দেওয়ার দায়িত্ব কি একশ্রেণীর মুনাফালোভী ব্যবসায়ী ভাইয়েরা নিবেন?

[রমজানে মুসলমানদের তো সাহরি-ইফতার ইত্যাদির বাধ্যবাধকতা আছে। দাম বেশি কিংবা কম হোক মুসলিমরা জরুরি পণ্যদ্রব্য সংগ্রহ করে থাকেন কিংবা চেষ্টা করেন। কিন্তু অমুসলিমদের তো এ বাধ্যবাধকতা ও পুণ্যধারণা নেই। তারপরও আমাদের একশ্রেণীর ব্যবসায়ী ভাইয়েরা তাদের সামনে রমজান মাসটিকে একটি ভয় ও আতঙ্কের মাস হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছেন!]

এটা কত বড় ভয়ের কথা, আল্লাহ তাআলা আমাদের চিন্তা করার তাওফিক দিন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ