মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

তালেবানের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন করবে জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: তালেবানের সঙ্গে জাতিসংঘের আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব পাস হয়েছে। তবে অনুমোদনে তালেবান শব্দটি নেই। এ ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে ‘আফগানিস্তানের নতুন সরকার’। খবর এএফপি।

গত বৃহস্পতিবার তালেবানের সঙ্গে সম্পর্ক স্থাপনে নরওয়ের দেয়া প্রস্তাবের ওপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোট হয়।

এতে ১৫টি সদস্য রাষ্ট্রের মধ্যে তালেবানের পক্ষে ভোট মিলে ১৪টি দেশের। ভোট দেয়নি রাশিয়া। জাতিসংঘ প্রস্তাবটি অনুমোদন করলেও এতে তালেবান শব্দটি ব্যবহার করা হয়নি।

জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, আফগানিস্তানের নতুন সরকারকে এক বছরের জন্য জাতিসংঘের রাজনৈতিক মিশনে অন্তর্ভুক্ত করা হলো। এই পদক্ষেপটি দেশটির শান্তির জন্য গুরুত্বপূর্ণ।’

জাতিসংঘে নরওয়ের রাষ্ট্রদূত মোনা জুল বলেন, এটি একটি নতুন প্রস্তাব এবং এখানে মূলত আফগানিস্তানে জাতিসংঘের মিশন পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। গত বছর ক্ষমতার পট পরিবর্তনের পর থেকে দেশটিতে সার্বিকভাবে যে বিপর্যয় শুরু হয়েছে, তা থেকে সাধারণ আফগানদের উদ্ধার ও আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা আনাই জাতিসংঘের লক্ষ্য।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ