মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

যুক্তরাষ্ট্রে বন্ধ হচ্ছে আফগান দূতাবাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত আফগান দূতাবাস খুব শিগগিরই বন্ধ হয়ে যাচ্ছে বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের আগস্টের মাঝামাঝি তালেবান দ্বিতীয় দফায় আফগানিস্তানের ক্ষমতা দখলের পর ভয়াবহ আর্থিক সংকটে পড়েছে দেশটি। আর আর্থিক সংকট ও বর্তমান তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক ছেদের কারণেই ওয়াশিংটনে অবস্থিত আফগান দূতাবাস বন্ধ করে দেওয়া হচ্ছে।

ওই দূতাবাসের কূটনীতিকরা যুক্তরাষ্ট্র থেকে নির্বাচিত হওয়ার আগে আফগানিস্তানে ফিরে না গেছে মার্কিন ভিসার আবেদন করার জন্য এক মাস সময় পাবেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানিয়েছেন।

দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী বর্তমানে প্রায় ১০০ জন কূটনীতিক ওয়াশিংটন দূতাবাস এবং লস অ্যাঞ্জেলেস ও নিউইয়র্কের আফগান কনস্যুলেটে কাজ করছেন।

তাদের মধ্যে এক চতুর্থাংশ আফগান কূটনীতিক এখনো যুক্তরাষ্ট্রে থাকার জন্য আবেদন করতে পারেনি বলে ওই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ