মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

রাশিয়ার তীব্র হামলার মধ্যেও অক্ষত সুলতান সুলেমান মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইউক্রেনের মারিউপোল শহরে রাশিয়ান সেনাদের তীব্র হামলার মধ্যেও মসজিদ অক্ষত রয়েছে। মারিউপোল শহরের এ মসজিদটি তুরস্কের নাগরিকদের অর্থায়নে নির্মিত। শনিবার এ মসজিদ সমিতির (কমিটি) প্রধান জানিয়েছেন, মারিউপোল শহরের চারপাশে ও ভিতরে লড়াই চললেও মসজিদটি অক্ষত আছে।

ইউক্রেনের মারিউপোল শহরের কানুনি সুলতান সুলেমান মসজিদ সমিতির (কমিটি) প্রধান ইসমাইল হাসিওগলু বলেন, মারিউপোল শহরের আশেপাশে যে এলাকাটি মসজিদ থেকে মাত্র দু’কি.মি. দূরে সেখানে লড়াই চলছে। কিন্তু, আমাদের মসজিদটি অক্ষত আছে।

ওই মসজিদ সমিতির (কমিটি) প্রধান আরো বলেন, রুশ সেনাবাহিনী সমগ্র মারিউপোল শহর ঘিরে ফেলেছে। তারা এ শহরটির কেন্দ্রস্থলে গোলাবর্ষণ করছে ও গুলি চালিয়ে যাচ্ছে। এখন এখানকার লোকদের জরুরি মানবিক সহায়তা দরকার। যারা এ শহরে আছেন তাদের জন্য পানি ও খাবার দরকার।

তিনি আরো বলেন, এ মসজিদের সাত শ‘ মিটার দূরে রকেট হামলা হয়েছে। কিন্তু, তাতে মসজিদের কোনো ক্ষতি হয়নি।

সূত্র: ইয়েনি শাফাক

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ