মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মদিনায় মিলল ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ পাথর ‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’ 

‘কারিগরি ত্রুটি’তে পাকিস্তানে গিয়ে পড়ল ভারতের ক্ষেপণাস্ত্র!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: `কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনাবশত' পাকিস্তানে একটি ক্ষেপণাস্ত্র ছুটে গেছে বলে দাবি করেছে ভারত। শুক্রবার (১১ মার্চ) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে নয়াদিল্লি। খবর রয়টার্সের।

বিবৃতিতে ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, গত ৯ মার্চ নিয়মিত রক্ষণাবেক্ষণের সময় কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনাবশত একটি ক্ষেপণাস্ত্র নিক্ষিপ্ত হয়। ক্ষেপণাস্ত্রটি পাকিস্তানের একটি এলাকায় পড়েছিল। এ ঘটনা দুঃখজনক হলেও স্বস্তির বিষয় এটা যে, এতে কোনো প্রাণহানি হয়নি।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ভারত সরকার বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে দেখছে এবং আদালতের উচ্চপর্যায়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনায় ভারতের চার্জ ডি‘অ্যাফেয়ার্সকে তলব করে ‘অকারণে আকাশসীমা লঙ্ঘনের’ তীব্র প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ