মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মদিনায় মিলল ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ পাথর ‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’ 

বাইডেনের ফোন ধরছেন না সৌদি ও আমিরাতের যুবরাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) নেতাদের সঙ্গে ফোনকলে কথা বলার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

রাশিয়ার চলমান সামরিক অভিযানের মধ্যে ইউক্রেনের জন্য আন্তর্জাতিক সমর্থন জোগাড় এবং তেলের দামের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কাজ করতেই মধ্যপ্রাচ্যের এই দুই দেশের নেতার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন বাইডেন।

কিন্তু বাইডেনের এই ফোনালাপ আয়োজনের বিষয়ে হোয়াইট হাউসের চেষ্টা সফল হয়নি। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে বুধবার এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও দ্য গার্ডিয়ান।

মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের সঙ্গে সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রেসিডেন্ট জো বাইডেন কথা বলার চেষ্টা করছেন এবং এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রের অনুরোধ উভয় নেতাই প্রত্যাখ্যান করেছেন।

‘একটি ফোনকলের প্রত্যাশা ছিল, কিন্তু তা ঘটেনি,’ সৌদি যুবরাজ মোহাম্মদ এবং বাইডেনের কথা বলার পরিকল্পনা সম্পর্কে একজন মার্কিন কর্মকর্তা বলেন, ‘এটি ছিল (সৌদি তেলের) স্পিগট চালু করার অংশ।’

এদিকে সৌদির কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে আরেক মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন জার্নাল জানিয়েছে, ইয়েমেনের গৃহযুদ্ধে রিয়াদের হস্তক্ষেপের জন্য আরও সমর্থন, নিজস্ব বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে সহায়তা এবং যুক্তরাষ্ট্রে যুবরাজ মোহাম্মদের আইনি দায়মুক্তি চায় সৌদি আরব।

বিবিসি বলছে, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে একাধিক মামলা চলমান রয়েছে। এর মধ্যে ২০১৮ সালে ওয়াশিংটন পোস্টের কলামিস্ট এবং সৌদি রাজপরিবারের কঠোর সমালোচক জামাল খাশোগির হত্যা মামলাও রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ