শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে তিন শিক্ষার্থী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লায় লেভেলক্রসিংয়ের পাশে ট্রেনে কাটা পড়ে তিন স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে।
বুধবার দুপুরে জেলার কুমিল্লা দক্ষিণ উপজেলার বিজয়পুরে বাজারের পাশে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত হন তিন শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই তিন শিক্ষার্থী রেল লাইন ধরে স্কুলে যাচ্ছিলো। এ সময় ট্রেন চলে আসায় কোনও কিছু বুঝে ওঠার আগেই কাটা পড়ে নিহত হন তারা। এই ঘটনার পর ট্রেনটি কিছু দূরে গিয়ে থেমে গেলে শিক্ষার্থী ও এলাকার লোকজন ট্রেনে ভাঙচুর চালায়।

দুর্ঘটনার পর থেকে ঢাকা-নোয়াখালী মহাসড়ক ও ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ করে রেখেছে এলাকাবাসী। ফলে ঢাকা-নোয়াখালী মহাসড়কে যান চলাচল এবং ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ঢাকা-নোয়াখালী মহাসড়ক ও ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের পাশেই বিজয়পুর উচ্চ বিদ্যালয়। রেল লাইন পার হয়েই শিক্ষার্থীদের বির্দ্যালয়ে যাতায়াত করতে হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ