মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘মনিরুল হক চৌধুরীকে প্রকাশ্যে তওবা ও ক্ষমা চাইতে হবে’ আতঙ্কিত হয়ে আমানত তোলা গ্রাহকদের বিশেষ সুবিধা দিচ্ছে ইসলামী ব্যাংক তৃণমূলে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর আহ্বান জমিয়ত মহাসচিবের দারুল উলুম সাবিলুস সালাম হায়দরাবাদের শায়খুল হাদিসের ইন্তেকাল দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের

বাসি ভাত-রুটি দিয়ে তৈরি করুন সুস্বাদু খাবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অনেকেই বাসি রুটি বা ভাত খেতে পারে না। তাদের জন্য রইল বাসি ভাত-রুটি দিয়েই সুস্বাদু কয়েকটি রেসিপি।

রুটি ট্যাকোস: প্যানে সামান্য অলিভ অয়েল নিয়ে তাতে পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে হালকা ভেজে নিন। এ বার ক্যাপসিকাম, গাজর, সেদ্ধ চিকেন দিয়ে নাড়াচাড়া করুন। পরিমাণ মতো লবন ও গোলমরিচ দিন। স্বাদ আরও বাড়াতে চাইলে মেয়োনিজও দিতে পারেন। এ বার রুটির দু’পাশে সামান্য মাখন লাগিয়ে নিন। বানিয়ে রাখা মিশ্রণটি রুটির মাঝে রাখুন। টমেটো সস ছড়িয়ে দিন। রুটিটি একভাজ করে প্যানে সেঁকে নিলেই তৈরি হয়ে যাবে রুটি ট্যাকোস।

রুটি নুডলস: বাসি রুটি দিয়েই বানিয়ে নিতে পারেন চটজলদি নুডলস। পাঁচ-ছ’টা রুটি নিয়ে সরু সরু করে কেটে নিন। এবার কড়াইতে সামান্য তেল নিয়ে পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে হালকা ভেজে নিন। ক্যাপসিকাম, গাজর, সেদ্ধ চিকেন দিয়ে নাড়াচাড়া করুন। পরিমাণ মতো নুন ও গোলমরিচ দিন। টমেটো সস, চিলি সস, ভিনিগার ও সয়া সস দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এবার রুটিগুলি দিয়ে নাড়াচাড়া করুন। স্বাদ আরও বাড়াতে ডিম ভাজাও দিতে পারেন।

রাইস পুডিং: বাসি ভাত দিয়েই এ বার বনিয়ে ফেলুন দারুণ সুস্বাদু মিষ্টির এই পদ। দু’কাপ ভাত নিয়ে তাতে এক কাপ কনডেন্সড মিল্ক মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করে নিন। স্ট্রবেরি, ব্লুবেরি, রাশ্পবেরি ছোট টুকরো করে কেটে রাখুন। এ বার একটি গ্লাসে ফলের টুকরো, সামান্য ফ্রেশ ক্রিম দিয়ে ভাতের মিশ্রণটি দিয়ে দিন। উপর থেকে আবার ফলের টুকরো ও সামান্য ফ্রেশ দিন। বাদাম কুচি ছড়িয়ে পরিবেশন করুন রাইস পুডিং।

রুটি চিপস: দিনের বিভিন্ন সময়ে টুকিটাকি স্ন্যাকস খেতে সবাই পছন্দ করেন। বাসি রুটি দিয়েই এ বার বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর স্ন্যাকস। রুটিগুলি তিন কোনা আকারে কেটে নিন। একটি পাত্রে মাখন, রসুনের গুঁড়ো, প্যাপরিকা, নুন, গোলমরিচ,ভাজা জিরের গুঁড়ো ও লেবুর রস নিয়ে ভাল করে ফেটিয়ে নিন। একটি বেকিং ট্রে-তে রুটির টুকরোগুলি ছড়িয়ে তার উপর বানিয়ে রাখা মিশ্রণটি ব্রাশ করে পাঁচ মিটিট বেক করুন। পছন্দের ডিপ কিংবা চাটনি দিয়ে পরিবেশন করুন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ