শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মানবতার মুক্তিতে পূর্ণাঙ্গ দীন প্রতিষ্ঠা করতে হবে: খেলাফত মজলিস হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  বরিশালে ইসলামী আন্দোলন সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা ইকরা আইডিয়ালের হিফজ সমাপনী পাগড়ি প্রদান ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত চতুর্থবারের মতো শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন আমিনুল হক সাদী মসজিদে নববির আঙিনায় মুসল্লিদের ছায়া দিচ্ছে ২৫০ বিশাল ছাতা প্রখ্যাত ইসলামিক স্কলার মাওলানা ঈসা মানসুরী আর নেই কক্সবাজারে মহাসম্মেলনের সমাপনী আজ, প্রধান মেহমান আল্লামা ফয়সাল নাদিম সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু

ফাইভ-জির স্পেকট্রাম নিলাম ৩১ মার্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী ৩১ মার্চ পঞ্চম প্রজন্মের ফাইভ-জির স্পেকট্রাম নিলাম করবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।

রেডিও ফ্রিকোয়েন্সি নিলাম ২০২২ এর জন্য বিটিআরসির দেওয়া নির্দেশনা মতে, নিলামের দিন থেকে পরিষেবা চালু করার জন্য টেলিকম অপারেটরদের ৬ মাস সময় দেওয়া হবে। অপারেটরদের নিলামে অংশ নেওয়ার জন্য ১৪ মার্চের মধ্যে আবেদন করতে হবে।

উন্মুক্ত নিলামের মাধ্যমে ২ দশমিক ৩ গিগাহার্টজ (২৩০০-২৪০০ মেগাহার্টজ) ব্যান্ড থেকে ৬ ব্লকে ৬০ মেগাহার্টজ স্পেকট্রাম এবং ২ দশমিক ৬ গিগাহার্টজ (২৫০০-২৬৯০ মেগাহার্টজ) ব্যান্ড থেকে ১২ ব্লকে ১২০ মেগাহার্টজ স্পেকট্রাম দেবে বিটিআরসি।

উভয় ব্যান্ডের জন্য প্রতি মেগাহার্টজের ভিত্তিমূল্য ৬ মিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করেছে কমিশন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ