বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১২ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
জামিয়া মুহিউস সুন্নাহ আজমপুর-এ নতুন শিক্ষাবর্ষের ভর্তি শুরু চট্টগ্রামে ট্রেনের আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশী প্রবাসীদের জন্য সৌদি আরবের জরুরি বার্তা ‘ঈদযাত্রায় নিরাপত্তা নিশ্চিতে সরকারের কোনো কার্যকর পদক্ষেপ ছিল না’ বাস দুর্ঘটনায় হতাহতদের প্রতি শোক ও সমবেদনা খেলাফত মজলিসের স্বাধীনতা আমাদের জাতীয় জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন: জমিয়ত বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী? জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’

পানি থাকা সত্ত্বেও মাটি বা পাথরে তায়াম্মুম করার হুকুম কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ক. অনেক মহিলাকে দেখা যায় জায়নামাযের পাশে একটি মাটির ঢিলা বা পাথর রেখে দেয় এবং নামায বা কুরআন তেলাওয়াত করার আগে তা দ্বারা তায়াম্মুম করে নেয়।

এরপর নামায পড়ে। সাধারণত শীতকালেই এমনটি বেশি করতে দেখা যায়। পানি থাকা সত্ত্বেও এভাবে পবিত্রতা অর্জন করে নামায পড়লে নামায হবে কি?

উত্তর
ক. তায়াম্মুম হল ওযুর বিকল্প ব্যবস্থা, যা একমাত্র শরীয়ত-স্বীকৃত ওযরের ক্ষেত্রে অবলম্বন করা যেতে পারে। যতক্ষণ পর্যন্ত ওযু করার সামর্থ থাকবে ততক্ষণ পর্যন্ত তায়াম্মুম দ্বারা পবিত্রতা হাসিল হয় না।

অতএব প্রশ্নোক্ত মহিলাটির ওযুর জন্য পানি ব্যবহার করলে যদি অসুস্থ হওয়া বা রোগ বৃদ্ধি পাওয়া কিংবা রোগ দির্ঘায়িত হওয়ার আশঙ্কা না থাকে তবে সাধারণ ঠান্ডা বা ওযুর কষ্টের কারণে তায়াম্মুম করলে তা সহীহ হবে না।

আর এ তায়াম্মুম দ্বারা নামায আদায় করলে সে নামাযও সহীহ হবে না।

সূরা নিসা ৪৩, আলবাহরুর রায়েক ১/১৪০, ফাতাওয়া তাতারখানিয়া ১/১৪৩ সূত্র: আল কাউসার

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ