শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

এক প্রতিষ্ঠানে দৃঢ়তার সাথে খেদমতের গুরুত্ব: মুফতী দিলাওয়ার হুসাইন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আমার মন-মানসিকতা এভাবেই বানিয়ে নিতে হবে, আমি যে মাদরাসায় রয়েছি আমার যিন্দেগী এখানেই কাটবে। দেখবেন আপনার খেদমত কত সুন্দর হয়।

আর যদি ভাবেন এখানে সাময়িক এসেছি ভালো সুযোগ-সুবিধা পেলে অন্যত্র চলে যাব। তাহলে আপনার খেদমত ভালো হবে না। কারণ সেখানে গেলেও তো এই মন-মানসিকতাই থাকবে যে আরো ভাল পেলে ওখানে চলে যাব। এভাবে কোথাও আপনার খেদমত ভালো হবে না।

এমনকি এক সময় কেউ আর আপনাকে নিবে না। আপনি বাদই পড়ে যাবেন। আর যদি আপনি মন-মানসিকতা এই বানিয়ে নেন যে আপনি যেখানে আছেন আপনার জীবন সেখানেই কাটবে। তখন আপনার খেদমত ভালো হবে, সুন্দর হবে।

কখনো যদি কোন পরিস্থিতি শিকার হন, তাহলে আপনি এখান থেকে চলে যাবেন ঠিক, দেখবেন আপনার খুব চাহিদা থাকবে। লোকেরা বলবে যে, লোকটি এক জায়গায় জমে বসে ভাল খেদমত করতে পারে। তাই প্রথমে এমন মন-মানসিকতা বানিয়ে নিতে হবে যে, আমি এখানের জন্যই স্থায়ী। আমি আর কোথাও যাব না। আমার জীবন এখানেই শেষ হবে।

তবে হ্যাঁ, যদি দেখি আমার ও আমার দ্বীনের ইজ্জতের উপর কোন আঘাত আসে, কোন সমস্যা দেখা দেয়, তাহলে এখানে থাকা আমার জন্য ফরজ নয়। আল্লাহর জমীন প্রশস্ত, যেখানে থাকলে আমার ইজ্জত-অব্রু ও মান-সম্মান রক্ষা হবে, আমি সেখানেই চলে যাব।

আল্লাহ্ তা'আলা আমাদের সবাইকে এক জায়গায় জমে বসে খেদমত করার তৌফিক দান করুন। আমিন

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ