শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা 

ঘনঘন হ্যাং করে স্মার্টফোন? তিন টিপস মানলে সহজেই মিলবে সমাধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রায়শই হ্যাং বা সাময়িকভাবে অচল হয়ে যায় স্মার্টফোন। ফলে গুরুত্বপূর্ণ কাজ করতে গিয়ে ফোন ফ্রিজ বা হ্যাং করলে আমাদের অনেক সময় চরম ভোগান্তির সম্মুখীন হতে হয়। মূলত স্মার্টফোনের প্রসেসর ও মেমোরির ওপর অধিক চাপ পড়লেই এ ধরনের ঘটনা ঘটে। তবে তিনটি টিপস মানলে ফোন হ্যাং হবে না। চলুন তাহলে জেনে নিই টিপসগুলো-

ডিপ ক্লিনিং

প্রথমত স্মার্টফোনটি ডিপ ক্লিন করতে হবে। তাহলে স্মার্টফোন হ্যাং করবে না। আসলে ডিপ ক্লিনিংয়ের ফলে স্মার্টফোনের অধিকাংশ অপ্রয়োজনীয় ফাইল মুছে যায়। ফলস্বরূপ স্মার্টফোনের স্টোরেজ স্পেস খালি হয়ে যায়, এবং প্রসেসরও চাপমুক্ত হয়। ফলে ফোনটি অত্যন্ত সাবলীলভাবে কাজ করতে পারে। তাই ফোন হ্যাং হওয়ার সম্ভাবনাও অনেকাংশে কমে যায়।

ক্যাচ ক্লিন করা

স্মার্টফোনে বিদ্যমান বিভিন্ন অ্যাপের সুবাদে রোজ প্রচুর ক্যাচ ফাইল জমা হয়ে যায়। এই ফাইলগুলো ধীরে ধীরে জমা হয়ে ফোনের মেমোরি পূর্ণ হয়ে যায়। এর ফলে ফোনের পারফরম্যান্সের ওপর নেতিবাচক প্রভাব পড়ে, এবং সেটি হ্যাং হতে থাকে। এই সমস্যা এড়ানোর সবচেয়ে সহজ উপায় হল প্রতিদিন ফোনের ক্যাচ ক্লিয়ার করা। এতে ফোনের স্টোরেজ স্পেস অযথা নষ্ট হবে না, ফোনের প্রসেসরের ওপরেও চাপ কম পড়বে।

ডুপ্লিকেট ফাইল ডিলিট

যদি আপনার স্মার্টফোনে ডুপ্লিকেট ফাইল বেশি থাকে, তাহলে অবিলম্বে সেগুলোকে ডিলিট করুন। কারণ ডুপ্লিকেট ফাইলগুলো আপনার স্মার্টফোনের মেমরি অযথা দখল করে রাখে, যা ফোন হ্যাং হওয়ার অন্যতম প্রধান কারণ। তাই প্রথমে এই জাতীয় ফাইলগুলোকে খুঁজে বের করুন এবং তারপরে সেগুলোকে ফোন থেকে রিমুভ করে দিন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ