শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

নানুুপুর মাদ্রাসা থেকে ভুয়া গোয়েন্দা গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

ফটিকছড়ি উপজেলার নানুপুর ওবাইদিয়া মাদ্রাসা থেকে জাকারিয়া ফারুকী জকু ওরফে মানিক (৪৭) নামের এক ভুয়া গোয়েন্দাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতার জকু চট্টগ্রামের রাউজান উপজেলার উত্তর সর্তা আকবর শাহ বাড়ির মৃত রুহুল আমিনের ছেলে।

জানা যায়, শনিবার বিকেল ৩ টার দিকে গ্রেফতার জকু নানুপুর ওবাইদিয়া মাদ্রাসায় এনএসআই-এর গোয়েন্দা পরিচয়ে মাদ্রাসার বাৎসরিক আর্থিক নিরীক্ষার কাগজপত্র দেখাতে বলেন। এ সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশে খবর দেয় মাদ্রাসা কর্তৃপক্ষ। পরে পুলিশ এসে তাকে আটক করে। তার কাছ থেকে গোয়েন্দা পুলিশের ভুয়া আইডি কার্ড ও বিভিন্ন কাগজপত্র উদ্ধার করে পুলিশ।

এর আগে নানুপুর জমিরিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসাতেও একই কায়দায় বাৎসরিক আয়ের নিরিক্ষার কাগজপত্র দেখাতে বলে এই ভুয়া গোয়েন্দা। তখন মাদ্রাসায় অনিয়ম হচ্ছে দাবী করে তিনি দশ হাজার টাকা ঘুষ দাবি করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শনিবার সন্ধ্যায় ফটিকছড়ি থানার ওসি রবিউল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে ভুয়া গোয়েন্দা পুলিশকে আটক করি। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ