শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

নির্বাচন কমিশন নিয়ে আমাদের কোন মাথাব্যথা নেই: বললেন ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নতুন নির্বাচন কমিশন (ইসি) নিয়ে মাথাব্যথা নেই জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কারণ আওয়ামী লীগ সরকার থাকলে কোনো নির্বাচন হবে না। সেই নির্বাচনে বিএনপি যাবে না।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘সরকার সমস্ত রাষ্ট্রযন্ত্রকে দখল করে নিয়েছে। নির্বাচন কমিশনের দায়িত্ব হলো একটা প্রতিনিধিত্বমূলক নির্বাচন করা। কিন্তু বর্তমান সরকার সে ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে।’

তিনি বলেন, ‘সরকার ক্ষমতায় এসে তত্ত্বাবধায়ক সরকার (ব্যবস্থা) সরিয়ে দিয়েছে নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য। নির্বাচন কমিশন নিয়ে আমাদের কেন মাথাব্যথা নেই, কারণ আওয়ামী লীগ সরকার থাকলে কোনো নির্বাচন হবে না। সেই নির্বাচনে বিএনপি যাবে না।’

মির্জা ফখরুল বলেন, ‘এই সরকারকে পদত্যাগ করতে হবে। নির্বাচন কমিশন নয়, তত্ত্বাবধায়ক বা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে।’

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ