শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

‘আন্তর্জাতিক বাজারে দ্রব্যমূল্য বাড়লে দেশেও সে প্রভাব পড়বে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার হামলা ও অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে দ্রব্যমূল্য বাড়লে দেশেও সে প্রভাব পড়বে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। তবে সরকার রমজান উপলক্ষে ভর্তুকি দিয়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করবে বলেও উল্লেখ করেছেন তিনি।

শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ সরকারি ইসলামিয়া কলেজ মাঠে আয়োজিত মাসব্যাপী এসএমই শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, নির্ধারিত দামের বেশি দিয়ে কেউ নিত্যপণ্য বিক্রি করলে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মেলায় হস্ত ও কুটির শিল্পজাত বিভিন্ন পণ্য সামগ্রী, পাট ও পাটজাত পণ্য, পাটের তৈরি জুতা, পরিবেশবান্ধব চুলা, ঘরের অভ্যন্তরীণ সজ্জা সামগ্রী, পরিবেশবান্ধব ইট, নার্সারি পণ্য, প্রক্রিয়াজাত করা খাদ্যসামগ্রী, প্রসাধনী, বুটিক, বাটিকসহ বিভিন্ন দেশীয় পণ্যের ১০০টি স্টল স্থান পেয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ