মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের ‘নবীজি (সা.)-এর আদর্শ লালন করে বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করতে হবে’ ১৫ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড রিলিজ দলের সাবেক আমিরকে দেখতে হাসপাতালে বিকেএম মহাসচিব ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের উদ্বেগ ‘অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম’ সম্পত্তি হস্তান্তর আইনে সই না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান মদিনায় মিলল ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ পাথর

রাশিয়াকে থামানোর পথ খুঁজতে আলোচনায় তুরস্ক ও যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইউক্রেনে রুশ আগ্রাসন বন্ধের পথ খুঁজে বের করতে জরুরি আলোচনা করেছে যুক্তরাষ্ট্র ও তুরস্ক।

এ নিয়ে বৃহস্পতিবার রাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ফোনালাপ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগ্লোর সঙ্গে। খবর আনাদোলুর।

দুই দেশের শীর্ষ দুই কূটনীতিক এ সময় রাশিয়ার আগ্রাসন থেকে ইউক্রেনকে রক্ষার উপায় নিয়ে আলোচনা করেন।

এ সময় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগ্লো বিলঙ্কনকে বলেন, তুরস্ক প্রথম থেকেই বলে আসছে, রাশিয়ার এ আগ্রাসন আন্তর্জাতিক আইনবিরোধী।

তুরস্ক সবসময় ইউক্রেনের স্বাধীনতায় বিশ্বাসী এবং দ্রুত রাশিয়ার সামরিক আগ্রাসন বন্ধের দাবি জানায় আঙ্কারা।

এ সময় ব্লিঙ্কেন বলেন, ‘প্রেসিডেন্ট বাইডেন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আমরা ন্যাটোর অঞ্চলের প্রত্যেক ইঞ্চি রক্ষা করব। আমি মনে করি, ইউক্রেনে আক্রমণ চালানো প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে এটাই বড় প্রতিরোধক।

পরিস্থিতি যদি আরও খারাপের দিকে যায়< তবে পুতিনকে লক্ষ্য করে সরাসরি নিষেধাজ্ঞা বাড়ানোর সম্ভাবনা রয়েছে বলে পুনর্ব্যক্ত করেন ব্লিঙ্কেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ