শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাওলানা সাদের প্রতি দেওবন্দের আপত্তির কারণ জানালেন মাওলানা সালমান বিজনুরি আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা

'মার্চ থেকে বিমানের যাত্রীসেবা ডিজিটালাইজড করা হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী মার্চ মাস থেকে বিমানের যাত্রীসেবা পুরোপুরি ডিজিটালাইজড করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিমান বাংলাদেশ এয়ালাইন্সের ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আগামী মার্চ মাস থেকেই বিমান বাংলাদেশের প্যাসেঞ্জার সার্ভিস সিস্টেম পুরোপুরি ডিজিটালাইজড করা হচ্ছে। টিকিট কেনা, রিজারভেশন, বুকিং, চেক-ইন সবই সম্ভব হবে অনলাইনে।

প্রধানমন্ত্রী বলেন, বিমানের নিজস্ব ব্যবস্থাপনায় মেরামত কাজের দক্ষতা আগামীতে আরও বাড়াতে হবে। এতে করে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব হবে।

সরকারপ্রধান বলেন, হয়রানি মুক্ত যাত্রীসেবা নিশ্চিতে কাস্টম সার্ভিস ডিজিটাল করতে হবে। প্রবাসীরা যাতে কোনো রকম হয়রানির শিকার না হয়, সে জন্য বিমানকর্মীদের আরও সতর্ক থাকতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ