শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’ দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি পরীক্ষা ছাড়া বেফাকের আর কাজ কী? কাল থেকে জিপিএস ছাড়া চলবে না গণপরিবহন

সংবিধানে রাষ্ট্র ইসলাম আছে ইসলাম থাকবে: চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে চক্রান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে কোন প্রকার চক্রান্ত সহ্য করা হবে না।

রাষ্টধর্ম ইসলাম বাতিল করে বাহাত্তরের সংবিধানে প্রত্যাবর্তনের দাবিকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত হিসেবে অভিহিত করেছেন পীর সাহেব চরমোনাই।

আজ রবিবার এক বিবৃতিতে তিনি বলেন, ৯২ ভাগ মুসলমানের দেশে রাষ্ট্রধর্ম ইসলাম একটি মীমাংসিত বিষয়। এ নিয়ে নতুন করে চক্রান্তের কোন সুযোগ নেই।

রাষ্ট্রধর্ম সংবিধানিকভাবে স্বীকৃত। এ নিয়ে যারা কথা বলছেন, তারা দেশের সংবিধান লঙ্ঘন করছেন। ধর্মীয় রাজনীতি না থাকলে এদেশ আরো বহুগুণে পিছিয়ে পড়তো। কাজেই কোন কিছু ঘটলেই রাষ্ট্রধর্ম ইসলাম এবং ধর্মীয় রাজনীতির বিরুদ্ধোচরনকারীরা ঘোলা পানিতে মাছ শিকারে ব্যস্ত হয়ে পড়েন।

তিনি বলেন, ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। ইসলাম আছে বলেই এদেশে এখনো শান্তি আছে। মুসলমানরা সাম্প্রদায়িক হলে ভারত উপমহাদেশ শাসন করেছেন মুসলিম শাসকগণ।

তারা প্রায় ৭শত বছর এ উপমহাদেশ শাসন করেছেন, তাহলে হিন্দু থাকতো না। কাজেই ইসলাম ও মুসলমানরা সবসময়ই শান্তিকামী। যারা অশান্তি সৃষ্টি করে তাদের সাথে ধর্মের কোন সম্পর্ক নেই।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ