শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’ দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি পরীক্ষা ছাড়া বেফাকের আর কাজ কী? কাল থেকে জিপিএস ছাড়া চলবে না গণপরিবহন

বসত বাড়িতে অগ্নিকাণ্ডে মাদরাসা শিক্ষার্থী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে একটি বসত বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় আব্দুর রহমান জাবেদ (৮) নামে এক মাদ্রাসাছাত্র অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। ঘরে ঘুমিয়ে থাকা ওই শিক্ষার্থী খাটের তলায় ঢুকেও বাঁচতে পারল না।

শুক্রবার বিকালে পাগার ঝিনু মার্কেট এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আব্দুর রহমান ময়মনসিংহ জেলার সদর থানার চক শ্যামরামপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে পাগার ঝিনু মার্কেট এলাকার প্রবাসী সাদেক আহমেদের টিনশেড বাড়ির একটি রুমে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। ঘরে ঘুমিয়ে ছিল আব্দুর রহমান। আগুনের আঁচ পেয়ে ঘুম থেকে জেগে আর্তচিৎকার করতে থাকে। একপর্যায়ে সে রুমে থাকা খাটের নিচে লুকিয়ে পড়ে।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ওই রুমে থাকা স্থানীয় মাদ্রাসার শিশু শিক্ষার্থী আব্দুর রহমান আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যায়।

খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার এসআই ফরহাদ হোসাইন ওই শিশুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা ইকবাল হাসান জানান, শুক্রবার বিকালে উল্লেখিত ওই বাড়িতে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। দুইটি ইউনিট নিয়ে আধাঘণ্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হই। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে বসতবাড়ির ৪টি রুম পুড়ে যায় ও একজন শিশু নিহত হয়।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. জাবেদ মাসুদ বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের লোকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ