শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’ দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি পরীক্ষা ছাড়া বেফাকের আর কাজ কী? কাল থেকে জিপিএস ছাড়া চলবে না গণপরিবহন

মৌলভীবাজারে কলেজে হিজাব পরে ‘ছবি তোলায় নিষেধাজ্ঞা’ অফিস সহকারীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সুজা মেমোরিয়াল কলেজে মেয়েরা ভর্তি হতে হলে হিজাব ও ওড়না মাথায় না দিয়ে ছবি তুলে দিতে হবে। তা না হলে কোনো শিক্ষার্থী কলেজে ভর্তি হতে পারবে না বলে ঘোষণা দিয়েছেন কলেজের অফিস সহকারী ফিরোজ মিয়া।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে একটি ভিডিও ভাইরাল হলে জেলাজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অভিভাবকসহ সব সচেতন মহল এ সিদ্ধান্তের নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে প্রতিবাদ জানাচ্ছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে কলেজের অফিস সহকারীর হিজাব বিরোধী নির্দেশনার এক ভিডিও ভাইরাল হতে দেখা যায়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়- কলেজে ভর্তিচ্ছু এক মেয়ে শিক্ষার্থীর ভাইকে হিজাব পরা ছাড়া ছবি তুলে জমা না দিলে কলেজে ভর্তি হওয়া যাবে না বলে কঠোর নির্দেশনা দিচ্ছেন। এ সময় ওই শিক্ষার্থীর ভাই অন্য কোনো কলেজে এ নিয়ম নেই বলে প্রতিবাদ করলে অফিস সহকারী ভর্তি বাতিলের কথা বলেন।

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে লংলা ইন্টারন্যাশনাল এডুকেয়ারের অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, হিজাব নিয়ে সারা বিশ্বে যখন হুলুস্থুল চলছে, সেখানে শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজে হিজাব বা ওড়নাবিহীন ছবি তোলার নির্দেশ রীতিমতো হতবাক হওয়ার মতো। এ ঘটনার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি।

সুজা মেমোরিয়াল কলেজের অফিস সহকারী ফিরোজ মিয়া বলেন, হিজাব সম্পর্কে যে বক্তব্য দিয়েছিলাম তা আমার ভুল হয়েছে। আমি হিজাব এবং ইসলামপন্থী মানুষ। আমিও একজন মানুষ, মানুষ হিসেবে শয়তানের প্ররোচনায় আমি ভুল বক্তব্য দিয়েছি। আমার বক্তব্যের জন্য আল্লাহ তায়ালা ও সর্বসাধারণের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আর ভবিষ্যতে এ রকম ভুল করব না।

সুজা মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ ম. মোর্শেদুর রহমান এক ভিডিও বার্তায় বলেন, অফিস সহকারী যে নির্দেশনা দিয়েছেন এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত মতামত। গভর্নিং বডির সঙ্গে কথা বলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ