শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
২০ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি নবীজির জীবন সম্পর্কে জানলে মানুষের চিন্তা-চেতনা পাল্টে যাবে: খালেদ সাইফুল্লাহ সোহেল ‘আওয়ামী লীগের নৈরাজ্য-অস্থিতিশীলতার অপচেষ্টা জাতি প্রত্যাখ্যান করেছে’ মাওলানা ফজলুর রহমানের সরকারি নিরাপত্তা প্রত্যাহার, ব্যক্তিগত সচিবের গ্রেপ্তারি পরোয়ানা জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর মসজিদে নববিতে শুরু হচ্ছে কুরআন হিফজ পুনরালোচনার বিশেষ কর্মসূচি হিফজ-জেনারেল সমন্বিত কারিকুলাম: ইতমিনান বৃত্তি পরীক্ষায় ১৫ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ গাছের গুঁড়ি ফেলে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, দিনভর দুর্ভোগ রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করল আইসিজে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

মাওলানা আবু তাহের মিসবাহ’র নামে ভুয়া ফেসবুক আইডি, বিভ্রান্ত না হওয়ার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

আদীব হুজুর খ্যাত মাওলানা আবু তাহের মিসবাহ-এর নাম ও ছবি ব্যবহার করে ‘মাওলানা আবু তাহের মিছবাহ’ নামে একটি ফেসবুক পেজের অ্যাক্টিভিটি লক্ষ করা গেছে সামাজিক মাধ্যমে ।

গত কয়েকদিনে পেইজটিতে মাওলানা আবু তাহের মিসবাহ-এর বিভিন্ন লেখা ও বয়ান থেকে নেওয়া বাণী পোস্ট করতে দেখা গেছে। মাঝে মাঝে পেজটিতে প্রোফাইল পিকচার চেঞ্জ করতেও দেখা যায়। পোষ্টের ধরনে যে কারো কাছে মনে হতে পারে পেইজটি ব্যবহার করেন নিভৃতচারী আলেম ও লেখক মাওলানা আবু তাহের মিসবাহ।

অথচ মাওলানা আবু তাহের মিসবাহ একজন নিভৃতচারী আলেম, লেখক। বাংলা ভাষাভাষী কওমি তরুণদের নিজের ভাষা ও সাহিত্যে সচেতন করতে বহুমূখী লেখালেখি করে যাচ্ছেন তিনি। কিশোর-তরুণদের ব্যাকরণ ও লেখালেখির পথে এগিয়ে নিতে ‘এসো কলম মেরামত করি’ নামে একটি বইও লিখেছেন। এক সময় মাদরাসাতুল মদিনা থেকে শিশু-কিশোরদের জন্য নিয়মিত বের করতেন ‘আল-কলম-পুষ্প’ নামক একটি সাহিত্য ম্যাগাজিন।

বর্তমানে তরুণরা যাদের মাধ্যমে লেখালেখি ও সাহিত্য অঙ্গনে উদ্দীপ্ত হয়ে থাকে তাদের অনেকেরই শিক্ষক মাওলানা আবু তাহের মিসবাহ।

দ্বীন ও উম্মাহের বৃহত্তর কল্যাণের স্বার্থে নীরবে নিভৃতে কাজ করতেই পছন্দ করেন তিনি। মিডিয়া কাভারেজ, অযথা সময় নষ্ট কখনো তার পছন্দের বিষয় নয়। তার সম্পর্কে হালকা জানাশোনা আছে এমন যে কেউ এ বিষয়টি সম্পর্কে ধারণা রাখেন।

[caption id="" align="alignnone" width="351"]No description available. আদীব হুজুর খ্যাত মাওলানা আবু তাহের মিসবাহ-এর নাম ও ছবি ব্যবহার করে সামাজিক মাধ্যমে ভুয়া আইডি।[/caption]

তার নাম ও ছবি ব্যবহার করে সামাজিক মাধ্যমে অ্যাক্টিভ পেইজটিতে সর্বপ্রথম পোস্ট আপলোড করা হয়েছিল ২০১৯ সালের ৩০জুন। তবে সম্প্রতিক দিনগুলোতে পেজটির অ্যাক্টিভিটি কিছুটা বেড়ে গেছে।

এ নিয়ে অনেকের মনেই প্রশ্ন দেখা দিয়েছে এই পেইজটির সাথে মাওলানা আবু তাহের মিসবাহ- এর সম্পৃক্ততা কতটুকু? তার কাছের কেউ পেইজটি পরিচালনা করেন কিনা এ নিয়েও প্রশ্ন অনেকের মাঝে। কৌতূহলী প্রশ্নগুলো অনেকে কমেন্ট বক্সে লিখেও জানিয়à