শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব

সাতকানিয়ায় নির্বাচনি সহিংসতায় নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতায় দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।নিহতরা হচ্ছেন তাসিব (১৩) ও আবদুস শুক্কুর (৪০)।

সোমবার দুপুর ১২টার দিকে নলুয়া ইউনিয়নের বোর্ড অফিস কেন্দ্রের বাইরে সংঘাতের সময় তাসিবকে কুপিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া বাজালিয়া ইউনিয়নে আবদুস শুক্কুর নামে একজন সংঘাতে প্রাণ হারিয়েছেন।

তাসিব নলুয়া ইউনিয়নে জসিম উদ্দিনের ছেলে। সে সপ্তম শ্রেণির ছাত্র।

তাসিবের স্বজনরা জানান, কেন্দ্রের বাইরে দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মীসমর্থকদের সংঘর্ষ চলছিল। একপক্ষ তাসিবকে কারও সমর্থক মনে করে কুপিয়ে জখম করেন। পরে তাকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব তালুকদার জানান, ভোটকেন্দ্র দখল কেন্দ্র করে দুপুরে ৮ নম্বর ওয়ার্ডের মরফলা বোর্ডকেন্দ্রে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় এক কিশোর নিহত হয়।

এদিকে নলুয়া ইউনিয়নের বোর্ড অফিস কেন্দ্রের ইনচার্জ আবদুল মতিন বলেন, কেন্দ্রের বাইরে একজন মারা গেছেন। তার লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

এনটি