শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’ দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি

মিরপুরে প্রথম দিন টিকা পেল ৭০০ কওমি শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কওমি মাদরাসার শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচির প্রথম দিন ঢাকার মিরপুরের দুটি মাদরাসার প্রায় ৭০০ জনকে করোনাভাইরাসের টিকা দেওয়া হয়েছে।

গতকাল রোববার (০৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুরের জামিয়া সিদ্দিকীয়া নূরানি মহিলা মাদরাসা ও হাজী আহমেদ আলী মক্কা ইন্টার‌ন্যাশনাল হিফজুল মাদরাসার শিক্ষার্থীদের টিকাদানের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়।

ঢাকা জেলা সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মাঈনুল আহসান গণমাধ্যমকে বলেন, এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ৭০০ জন শিক্ষার্থীকে ফাইজার-বায়োএনটেকের টিকা দেওয়া হয়েছে।

ঢাকায় আরও মাদরাসায় টিকা দেওয়া হবে। এখনও সবগুলো মাদরাসা থেকে আমরা তালিকা পাইনি। কিন্তু যত মাদরাসা আছে সবখানে টিকা দেওয়া হবে।

মিরপুর জামিয়া সিদ্দীকিয়া নূরানী মহিলা মাদরাসার শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম জানান, শুধুমাত্র মেয়ে শিক্ষার্থীদের এই টিকা দেয়া হয়েছে।

এর আগে, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, ‘ভাসমান বা অস্থায়ীভাবে বসবাসকারীদের জনসনের টিকা দেওয়ার কথা ভাবছে সরকার। কারণ এটি সিঙ্গেল ডোজ টিকা।’

এদিন সন্ধ্যার পর কমলাপুর রেলওয়ে স্টেশনে ভাসমান মানুষকে টিকা দেওয়া শুরু হয়েছে। সিভিল সার্জন জানান, ভাসমান মানুষদের জনসন অ্যান্ড জনসনের কোভিড টিকা দেওয়া হবে।

তিনি বলেন, আমরা স্টেশনে গিয়ে ছিন্নমূল ভাসমান মানুষকে টিকা দেব। কত টিকা দেওয়া হবে সেটির কোনো লক্ষ্য ঠিক করি নাই। ভাসমান মানুষকে টিকা দেওয়ার জন্য নিবন্ধন করতে হবে না। টিকা দেওয়ার পর তাদেরকে একটা কার্ডও দেওয়া হবে, ম্যানুয়াল।

গত বছরের ১ নভেম্বর দেশের ‌১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হয়। রোববার পর্যন্ত এক কোটি ৪১ লাখ ২৬ হাজারের বেশি শিক্ষার্থী করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ, ২৬ লাখ ৬৬ হাজারের বেশি দ্বিতীয় ডোজ পেয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ