মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে: শিক্ষা সচিব তুরস্ক ভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী সচ্চরিত্র ও উত্তম গুণাবলী অর্জনে গুরুত্বপূর্ণ ৬টি দোয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার’  ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের অবস্থান ঘিরে আজও উত্তেজনা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের ‘নবীজি (সা.)-এর আদর্শ লালন করে বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করতে হবে’

তিউনিসিয়ায় ব্রেইল বর্ণমালায় কুরআন প্রিন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সম্প্রতি তিউনিসিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রী অন্ধদের জন্য ব্রেইল বর্ণমালায় পবিত্র কুরআন প্রিন্টের জন্য গুরুত্বারোপ করেছেন।

তিউনিসিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রী, ইব্রাহিম আল-শাইবি ১ ফেব্রুয়ারি কুরআন প্রিন্টিং সেন্টার ‘জামিয়াত আবসার’ পরিদর্শন করেছন। এই সেন্টারে প্রথম বারের মতো দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল বর্ণমালায় পবিত্র কুরআন প্রিন্ট করা হচ্ছে।

ইব্রাহিম আল-শাইবি বলেন, অন্ধদের পবিত্র কুরআন পড়তে সাহায্য করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের বিনামূল্যে পবিত্র কুরআনের এই পাণ্ডুলিপি সরবরাহ করা হবে।

তিনি ব্রেইল বর্ণমালায় পবিত্র কুরআনের ত্রিশ পারা প্রিন্ট করার জন্য এই প্রিন্টিং সেন্টারের জেনারেল ডিরেক্টরেটকে নির্দেশ দিয়েছেন।
তিউনিসিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় পূর্বে ঘোষণা করেছিল যে, পবিত্র কুরআনের সেবা প্রদান করতে এবং অন্ধদের জন্য মহান আল্লাহর বাণী তিলাওয়াত করা সহজ করার জন্য, ব্রেইল বর্ণমালায় পবিত্র কুরআনের শুধুমাত্র ৩০তম পরা প্রকাশ করা হয়েছে।

পবিত্র কুরআনের এই অংশটি তিউনিসিয়ার সুপ্রিম ইসলামিক অ্যাসেম্বলিতে মুশাফদের কমিটির অনুমতি নিয়ে আবসার সোসাইটি দ্বারা প্রকাশিত হয়েছে। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ