মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে: শিক্ষা সচিব তুরস্ক ভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী সচ্চরিত্র ও উত্তম গুণাবলী অর্জনে গুরুত্বপূর্ণ ৬টি দোয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার’  ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের অবস্থান ঘিরে আজও উত্তেজনা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের ‘নবীজি (সা.)-এর আদর্শ লালন করে বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করতে হবে’

৫০ বছর যাবত নবীজির স্মৃতিস্থান ক্যামেরায় ধারণ করছেন যিনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আমিরুল ইসলাম লুকমান।।

অলিদ শিলবি একজন সৌদি নাগরিক। ঐতিহাসিক স্থনসমূহ পরিদর্শন করছেন ৫০ বছর যাবত। নবী করিম সা.-এর স্মৃতি বিজড়িত বরকতময় ঐতিহাসিক স্থান ক্যামেরায় ধারণ করার উদ্দেশ্যে তিনি ভ্রমণ করে থাকেন। ব্যবহার করেন উচ্চমানের ডিজিটাল ক্যামেরা। ফটোগ্রাফির লক্ষ্যে তিনি দুনিয়া ভ্রমণ শুরু করেছেন ১৯৭০ সাল থেকে।

সংবাদ মাধ্যম আল আরাবিয়া ডটকমকে দেয়া এক সাক্ষাতকারে গত বুধবার তিনি জানান, নবী করিম সা.-এর পবিত্র জীবনী এবং নবীজি সা.-এর স্মৃতিস্থানগুলি অনুসন্ধান করা আমার বিশেষ নেশা। স্থানগুলি সঠিকভাবে খুঁজে পেতে আমি সিরাত বিষয়ক প্রাচীন কিতাব অধ্যয়ন করি। সে অনুযায়ী স্থানগুলি ভ্রমণ করি।

অলিদ শিলবি আরো জানান, ক্যামেরায় নবীজি সা.-এর পদধূলিমাখা পবিত্র স্থানসমূহ ধারণ করার জন্য আমি মক্কা, মদিনা, হিজরত রোড, গারে সাওর, গারে হেরা, তায়েফ, বদর, খয়বর ইত্যাদি স্থানগুলি সফর করেছি। এসব স্থানের ছবি বিস্তারিত ক্যামেরা ধারণ করার চেষ্টা করেছি।

তিনি বলেন, ফটোগ্রাফি পূর্বের মত নেই। এখন ফটোগ্রাফি বিশাল এক আকর্ষণীয় জগত। বিশে^র বিভিন্ন প্রান্তে স্থিরচিত্রের প্রদর্শনী হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর পরিমাণ পেশাদার ফটোগ্রাফারের ফটোগ্রাফি পোস্ট হয়। তাদের প্রচুর ভক্ত রয়েছে। পোস্টের নিচে ভক্তবৃন্দ নিজেদের ভালোলাগা প্রকাশ করে থাকে।

অলিদ শিলবি আরো বলেন, আমার ফটোগ্রাফির উদ্দেশ্য হল, ইসলামের ঐতিহাসিক স্থানসমূহের সঠিক পরিচিতি সহজ করা। এভাবে নবী-রাসুলগণের আ. স্মৃতি বিজড়িত পবিত্র স্থানগুলির পরিচয় সংরক্ষণ করা। (সূত্র: আল আরবিয়া ডটকম)

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ