শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

সার্চ কমিটিতে মনোনীত হলেন যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শনিবার রাষ্ট্রপতি ছয় সদস্যের এই সার্চ কমিটি গঠন করে দিয়েছেন।

সার্চ কমিটি নতুন নির্বাচন কমিশন গঠনে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের নাম সুপারিশ করবে।

কমিটির অন্য সদস্যরা হলেন- হাইকোর্ট বিভাগের বিচারপতি এসএম কুদ্দুস জামান, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন, কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, পাবলিক সার্ভিস কমিশন-পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন ও অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী।

সার্চ কমিটির সুপারিশকৃত ব্যক্তিদের থেকে পছন্দ অনুযায়ী পাঁচ সদস্য নিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করবেন রাষ্ট্রপতি।

গত ২৯ জানুয়ারি ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন-২০২২’ গেজেট আকারে প্রকাশ করা হয়। আইন অনুযায়ী সময় সার্চ কমিটি গঠন করবেন রাষ্ট্রপতি।

আইনে বর্ণিত যোগ্যতা-অযোগ্যতা বিবেচনা করে তারা ১০ জনের নাম প্রস্তাব করবে সার্চ কমিটি। তাদের মধ্য থেকেই পাঁচজনকে নিয়ে রাষ্ট্রপতি গঠন করবেন নতুন নির্বাচন কমিশন।

আগামী ১৪ ফেব্রুয়ারি কেএম নুরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান ইসির মেয়াদ শেষ হচ্ছে। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতিকে তার আগেই নতুন কমিশন গঠন করতে হবে। সেই কমিশনের অধীনেই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ