শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

মাওলানা রফিকুল ইসলামের জামিন নামঞ্জুর, ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর মতিঝিল থানায় করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মাওলানা রফিকুল ইসলাম মাদানীসহ দুইজনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত।

বুধবার (২ ফেব্রুয়ারি) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন এই আদেশ দেন।

এর আগে, গত বছরের ২১ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দুই মামলায় অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রের অন্য আসামি হলেন মাহমুদুল হাসান ওরফে মুর্তজা।

বিষয়টি জানিয়ে আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) নজরুল ইসলাম শামীম বলেন, আজ বিচারক এ মামলার অভিযোগপত্র গ্রহণ করে আগামী ২২ ফেব্রুয়ারি অভিযোগ গঠনের শুনানির তারিখ নির্ধারণ করেছেন। এ দিন মাওলানা রফিকুল ইসলামের পক্ষে জামিন আবেদন করা হয়। বিচারক জামিন আবেদন নাকচ করে দেন। তবে অপর আসামি মাহমুদুলের স্থায়ী জামিন মঞ্জুর করেন আদালত।

মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে গত বছরের ৭ এপ্রিল ভোররাতে নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা গ্রামের বাড়ি থেকে আটক করে র‌্যাব-১-এর সদস্যরা। ওই দিন রাতেই গাজীপুর মহানগরীর গাছা থানায় তাঁকে হস্তান্তর করা হয়। পরবর্তীতে গত বছরের ৮ এপ্রিল মাদানীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন র‌্যাব-১-এর উপসহকারী পরিচালক (ডিএডি) নায়েব সুবেদার মো. আব্দুল খালেক। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ