শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

বাংলাদেশের আকাশে আজ পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশের আকাশে আজ ১৪৪৩ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গিয়েছে। ফলে আগামীকাল ৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে পবিত্র রজব মাস গণনা করা হবে।

আগামী ২৬ রজব ১৪৪৩ হিজরি, ১৫ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ, ২৮ ফেব্রুয়ারি ২০২২ খ্রি. সোমবার দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ উদযাপিত হবে।

আজ বুধবার সন্ধ্যায় বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মুনিম হাসান।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোঃ মুশফিকুর রহমান (অতিরিক্ত সচিব), প্রধান তথ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ শাহেনুর মিয়া, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ কাউসার আহমদ, মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম ভূইয়া, ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের উপ প্রশাসক (ভারপ্রাপ্ত) মোঃ রায়হান কাওছার, সহকারি কমিশনার মোঃ আঃ হালিম, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের পিএসও আবু মোহাম্মদ, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মোঃ জহিরুল ইসলাম মিয়া, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোঃ আজিজুর রহমান, সরকারী মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ মোঃ আলমগীর রহমান, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান, লালবাগ শাহী জামে মসজিদের খতিব মুফতী মুহাম্মদ নিয়ামতুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়)।

সভায় ১৪৪৩ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন,ইসলামিক ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয়,বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, আজ ২৯ জমাদিউস সানি ১৪৪৩ হিজরি, ১৯ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ, ২ ফেব্রুয়ারি ২০২২ খ্রি. বুধবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রজব মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গিয়েছে। এমতাবস্থায়, আগামীকাল ২০ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ, ৩ ফেব্রুয়ারি ২০২২ খ্রি. বৃহস্পতিবার থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হবে। প্রেক্ষিতে, আগামী ২6 রজব ১৪৪৩ হিজরি, ১৫ ফাল্গুন, ১৪২৮ বঙ্গাব্দ, 28 ফেব্রুয়ারি ২০২২ খ্রি. সোমবার দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ উদযাপিত হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ