শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

রোহিঙ্গা সঙ্কটের দ্রুত সমাধানে থাইল্যান্ডের সমর্থন চায় বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রোহিঙ্গা সঙ্কটের দ্রুত সমাধানে থাইল্যান্ডের সমর্থন চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন।

সোমবার থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ডন প্রামুদুনাইয়ের সঙ্গে টেলিফোন আলাপে তিনি এই সমর্থন চান। পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে থাইল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ডন প্রামুদুনাইকে অভিনন্দন জানান।

এ সময় দুই পররাষ্ট্রমন্ত্রী নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন এবং যৌথভাবে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী যথাযথভাবে উদযাপন করতে সম্মত হন।

উভয় পররাষ্ট্রমন্ত্রী বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কে সন্তোষ প্রকাশ করে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ আরও বাড়াতে একমত হন। ড. মোমেন ২০২৬ সাল পর্যন্ত বাংলাদেশি পণ্যের বাজারে থাই সরকারের ডিএফকিউএফ স্কিমের প্রস্তাবের প্রশংসা করেন।

ফোনালাপে ড. মোমেন মানবিক কারণে অতিরিক্ত ১.১ মিলিয়ন বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের সাময়িকভাবে আশ্রয় দেওয়ায় বাংলাদেশ যে চাপের সম্মুখীন হচ্ছে তা অবহিত করেন। এ সময় তিনি রোহিঙ্গা সঙ্কট দ্রুত সমাধানের জন্য থাইল্যান্ডের সমর্থন চান।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ