মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ ।। ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৩ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
মধ্যরাতের মধ্যে ঢাকাসহ ২০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’ আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের সময় জানালো ইরান দেশে নিবন্ধিত মোবাইল সিম ৩২ কোটি ৮২ লাখ: তথ্যপ্রযুক্তি মন্ত্রী আস্থাহীনতায় বিপাকে, ১০ হাজার কোটি তারল্য সহায়তা চায় ইসলামী ব্যাংক মাদ্রাসার কৃষি শিক্ষকদের বেতন স্কেল ও গ্রেড সংশোধন, পরিপত্র জারি বৈশ্বিক জাহাজ নির্মাণে বাংলাদেশের নতুন সম্ভাবনা ৮ লাখ ৩৯ হাজার কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব জামায়াতের জামিয়া নূরিয়ার হাজী সাহেব হুজুর গুরুতর অসুস্থ, দোয়া কামনা আসামে স্কুলের টিফিনে গরুর মাংস নিয়ে বিতর্ক, ৫ মুসলিম শিক্ষার্থীর বহিষ্কার ঝুঁকি

মার্চের মধ্যে ঢাকা ও চট্টগ্রামে সেট টপ বক্স বসাতে হবে : তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আগামী ৩১ মার্চের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের সব ক্যাবল টিভি গ্রাহককে বাধ্যতামূলকভাবে ডিজিটাল সেট টপ বক্স বসাতে হবে। ১ এপ্রিল থেকে এ দুটি শহরের সবাই যাতে সেট টপ বক্সের মাধ্যমে টিভি দেখতে পারে সরকার সেই লক্ষ্যে কাজ করছে।

আজ মঙ্গলবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ক্যাবল টিভি অপারেটর, টেলিভিশন মালিক, ডিটিএইচ সেবাদানকারী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সরকারের এ নির্দেশনার কথা বলেন তথ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, ঢাকা ও চট্টগ্রামে আগামী ৩১ মার্চের মধ্যে সব গ্রাহককে ডিজিটাল সেট টপ বক্স লাগানোর লক্ষ্য নির্ধারণ করেছি। আগামী ১ এপ্রিল থেকে ঢাকা ও চট্টগ্রামের যেসব গ্রাহক সেট টপ বক্স নেবেন না বা বসাবেন না, তারা অনেক চ্যানেল দেখতে পাবেন না।

এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, আগামী ৩০ মের মধ্যে সব বিভাগীয় ও মেট্রোপলিটন শহরে একই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। আগামী ১ জুন থেকে সব বিভাগীয় ও মেট্রোপলিটন শহরের দর্শকদের সেট টপ বক্স দিয়ে টিভি দেখতে হবে। দেশে কয়েক লাখ সেট টপ বক্স এরই মধ্যে আনা হয়েছে।

হাছান মাহমুদ বলেন, সেট টপ বক্স গ্রাহকদের নিজেদের টাকা দিয়ে কিনতে হবে। আমরা আগেও এ বিষয়টি নিয়ে আলোচনা করেছি, সুলভ মূল্যে যাতে দেওয়া হয়। কিস্তিতে যাতে কেনা যায়। এ বিষয়ে একটা নীতিমালা তৈরি করা হবে। পুরো কেবল অপারেটিং সিস্টেমের জন্য একটি নীতিমালা তৈরির বিষয়টি আজকের আলোচনায় এসেছে। আমরা মনে করি যে, একটি নীতিমালা করা প্রয়োজন।

আইনের আলোকে একটি নীতিমালা ও পরামর্শক কমিটি করার কথা বলা আছে। আমরা এ বিষয়ে ঐকমত্যে পৌঁছেছি। এটি করা হবে।

তথ্যমন্ত্রী বলেন, ডিজিটালাইজড করতে না পারার কারণে এই মাধ্যমের সঙ্গে যারা যুক্ত তারা যেমন বঞ্চিত হচ্ছেন, একই সঙ্গে দেশও বঞ্চিত হচ্ছে। সরকার যে ভ্যাট-ট্যাক্স এ খাত থেকে পায়, সেটি সঠিকভাবে আদায় হয় না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ