শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

দৈনিক মৃত্যুতে শীর্ষে ভারত, সংক্রমণে শীর্ষে আমেরিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব কোনওভাবেই থামছে না। বিশ্বে ২৪ ঘণ্টায় (সোমবার) এই ভাইরাসের থাবায় আরও সাড়ে ৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে। নতুন ২০ লাখের বেশি মানুষের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি।

এদিন সর্বোচ্চ ১,২১৮ জনের মৃত্যু হয়েছে ভারতে। সোমবার দেশটিতে শনাক্ত হয়েছে ১ লাখ ৬৪ হাজারের বেশি করোনা রোগী।

তবে ভারত মৃত্যুতে শীর্ষে হলেও এদিন সবচেয়ে বেশি, আড়াই লাখ সংক্রমণ চিহ্নিত হয়েছে আমেরিকায়। দেশটিতে মারা গেছে সাড়ে নয়শ’ মানুষ।

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় ১ লাখ ২৪ হাজার শনাক্তের বিপরীতে প্রাণহানি হয়েছে ৬২১ জন। এদিন ব্রাজিলে মারা গেছে চার শতাধিক করোনা রোগী।

এছাড়া ইতালি, ফ্রান্স, আর্জেন্টিনা, কলম্বিয়া, কানাডায় মৃত্যু হয়েছে দুই থেকে প্রায় চারশ’ মানুষের।

এ নিয়ে গেল ২ বছরে বিশ্বে মোট প্রাণহানি হয়েছে ৫৬ লাখ ৯১ হাজারের বেশি। আর সংক্রমণ শনাক্ত হয়েছে ৩৭ কোটি ৭৭ লাখের বেশি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ