মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ছাত্র জমিয়তের উদ্বেগ সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে: শিক্ষা সচিব তুরস্ক ভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী সচ্চরিত্র ও উত্তম গুণাবলী অর্জনে গুরুত্বপূর্ণ ৬টি দোয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার’  ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের অবস্থান ঘিরে আজও উত্তেজনা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের

আমিরাত সফরে ইসরায়েল প্রেসিডেন্ট, নিন্দা হামাসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের প্রেসিডেন্ট ইসাক হারজগের সংযুক্ত আরব আমিরাত সফরের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি বলেছে, ইসরাইল ফিলিস্তিনি জনগণের ওপর বর্বর হত্যাযজ্ঞ ও নির্যাতন অব্যাহত রাখার পরেও সংযুক্ত আরব আমিরাত ইসরাইলের প্রেসিডেন্টকে আবুধাবি সফরের অনুমতি দিয়েছে।

হামাস সতর্ক করে বলেছেন, ইসরাইলি কর্মকর্তাদেরকে এভাবে আরবদেশগুলো সফরের সুযোগ দেয়া হলে তারা ফিলিস্তিনি জনগণের ওপর আরো বেশি অপরাধযযজ্ঞ চালাবে।

গতকাল রোববার সকালে হারজগ সস্ত্রীক আবুধাবি পৌঁছান। ইসরাইলের সাথে সংযুক্ত আরব আমিরাতের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার এক বছর পর তিনি এই সফরে গেলেন। হারজগের বিমান সৌদি আরবের আকাশ দিয়ে সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করেন।

আবুধাবির উদ্দেশ্যে ইসরাইল ছাড়ার আগে প্রেসিডেন্ট হারজগ বলেন, আমিরাত সফরের সময় তিনি দেশটির যুবরাজ জায়েদ আল-নাহিয়ানসহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন।

আমিরাত সফরের সময় তার দুবাই এক্সপেতেও উপস্থিত হওয়ার কথা রয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ