বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

চট্টগ্রামে একদিনে ১১১৫ রোগী শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামে একদিনে নতুন করে আরও এক হাজার ১১৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তবে করোনায় কারও মৃত্যু হয়নি।

শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত চট্টগ্রামের ১২টি ল্যাবে চার হাজার ৬৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে এক হাজার ১১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ৪১ শতাংশ।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, করোনায় আক্রান্ত এক হাজার ১১৫ জনের মধ্যে ৭৯৪ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা। বাকি ৩২১ জনের মধ্যে লোহাগাড়ার ছয়, সাতকানিয়ার ছয়, বাঁশখালীর ছয়, আনোয়ারার পাঁচ, চন্দনাইশের পাঁচ, পটিয়ার ৪০, বোয়ালখালীর ১৮, রাঙ্গুনিয়ার ৪২, রাউজানের ৭১, হাটহাজারীর ৬৮, ফটিকছড়ির ২২, মিরসরাইয়ের ২২, সীতাকুণ্ডের ছয় ও সন্দ্বীপ উপজেলার চারজন রয়েছেন।

গত শনিবার ৮০৯ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট এক হাজার ৩৫৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩০ জন নগরের। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৪ জনের।

চট্টগ্রামে এ পর্যন্ত এক লাখ ১৯ হাজার ১২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৮৬ হাজার ৮৭৯ জন। অন্যরা বিভিন্ন উপজেলার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ