শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটের জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়ার বার্ষিক মাহফিল ৮ নভেম্বর ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর  

বন্ধ হচ্ছে ফেসবুকের ক্রিপ্টোকারেন্সি প্রকল্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নীতিনির্ধারকদের বাধার মুখে বন্ধ হতে যাচ্ছে ফেসবুকের ক্রিপ্টোকারেন্সি প্রকল্প। বুধবার ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কনসোর্টিয়ামটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক সিলভারগেট ক্যাপিটাল কোম্পানির কাছে ২শ' মিলিয়ন ডলারে প্রযুক্তি বিক্রি করতে যাচ্ছে বলেও জানানো হয় প্রতিবেদনে।

২০১৯ সালে লিব্রা নামে ক্রিপ্টোকারেন্সি চালুর ঘোষণা দেয় ফেসবুক। আর এ প্রকল্পের নাম দেয়া হয় ডিয়েম অ্যাসোসিয়েশন। আর এজন্য ডিয়েম অ্যাসোসিয়েশনের সঙ্গে কাজ করতে চুক্তিবদ্ধ হয়েছিল সিলভারগেট ক্যাপিটাল।

তবে শুরু থেকেই বিশ্বজুড়ে নীতিনির্ধারকদের বাধার মুখে পড়ে এ প্রকল্পটি। লিব্রার প্রভাবে অর্থনৈতিক স্থিতিশীলতা এবং তথ্যের সুরক্ষা বিঘ্নিত হতে পারে বলে শঙ্কিত ছিলেন মার্কিন আইনপ্রণেতারা।

এছাড়া এটি অর্থ পাচার এবং জঙ্গিবাদ অর্থায়নে ব্যবহার হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ