শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

দেশে টিকার প্রথম ডোজ পেয়েছে সাড়ে ৯ কোটি মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা ভাইরাস প্রতিরোধে সোমবার (২৪ জানুয়ারি) পর্যন্ত ৯ কোটি ৪৭ লাখ তিন হাজার ২৯৬ জনকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে।

সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো দেশব্যাপী টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, এদিন দেশব্যাপী ছয় লাখ ৮৮ হাজার পাঁচ জনকে করোনা টিকার প্রথম ডোজ টিকা দেয়া হয়। এযাবৎ প্রথম ডোজ টিকা পেয়েছেন নয় কোটি ৪৭ লাখ তিন হাজার ২৯৬ জন।

একইসাথে এদিন তিন লাখ ৬৫ হাজার ২৮৬ জনকে করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজ টিকা দেয়া হয়। এযাবৎ দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন মোট পাঁচ কোটি ৯১ লাখ আট হাজার ৫৩৯ জন।

পাশাপাশি এদিন মোট ৬৬ হাজার ৩৪৭ জনকে করোনার বুস্টার ডোজ টিকা দেওয়া হয়েছে। এযাবৎ মোট ১১ লাখ ৯০ হাজার ২৮২ জনকে করোনা টিকার বুস্টার ডোজ দেয়া হয়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ