শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

আল্লামা আযহার আলী আনোয়ার শাহ রহ. এর স্ত্রী ইন্তেকাল করেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
বিশেষ প্রতিনিধি

দেশের স্বনামধন্য আলেম, কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদী মসজিদের সাবেক খতিব, কিশোরগঞ্জ আল জামিয়াতুল ইমদাদিয়ার সাবেক মহাপরিচালক এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-বেফাকের সাবেক সিনিয়র সহসভাপতি আল্লামা আযহার আলী আনোয়ার শাহ রহ. এর সহধর্মিণী মিনারা বেগম ইন্তেকাল ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ সোমবার (২৪ জানুয়ারি )সকাল ছয়টা ১৯ মিনিটে ইবনে সিনা হাসপাতালে নিমুনিয়া রুগের চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন।

আওয়ার ইসলামকে তার মৃত্যুর বিষয়টি সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন তার বড় জামাতা মাওলানা জালাল ইসলাম।

তিনি বলেন, ডিসেম্বরের ১০ তারিখে রিলিজ নিয়ে আমরা তাকে বাড়ি নিয়ে যাই। গত কয়েকদিন খাবার দাবার বন্ধ হয়ে যাওয়ায় শারীরিকভাবে ভেঙ্গে পরেছিলেন তিনি। তাই আবারো রাজধানী ঢাকার ইবনে সিনা হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগসহ নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন।

মৃত্যুর সময় তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্যা শুভাকাঙ্ক্ষী রেখে যান। মরহুমার জানাযা আজ বাদ মাগরিব ঐতিহাসিক শহীদী মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ