শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

মাওলানা জাফরুল্লাহ খানের জানাজা সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: হাজারো ভক্ত, ছাত্র-শিক্ষক ও মুসল্লিদের অংশগ্রহণে সম্পন্ন হয়েছে মাওলানা জাফরুল্লাহ খানের জানাজা।

আজ শনিবার সকাল ১০টা ৩৫ মিনিটে নেত্রকোনা সদরের মালনি হুসাইনিয়া মাদরাসার মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের ছেলে হাফেজ মাওলানা নেয়ামত উল্লাহ। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজার নামাজে উপস্থিত ছিলেন, ঢাকার মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা আবু জাফর কাসেমী, ময়মনসিংহের মাওলানা আব্দুল রহমান হাফেজ্জি, নেত্রকোনার মাওলানা আব্দুল কাইয়ুম। জামিয়া নূরিয়া ইসলামিয়া কামরাঙ্গীরচর মাদ্রাসার শিক্ষক আরও অনেকে।

এর আগে শুক্রবার (২১ জানুয়ারি) বেলা ১২টা ৩০ মিনিটের দিকে চট্টগ্রামে তিনি ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, এক ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

চট্টগ্রামের দামপাড়ায় আল জামেয়া ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলে যোগ দিতে তিনি সেখানে যান। জাফরুল্লাহ খান কিডনির রোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

মাওলানা জাফরুল্লাহ খান বাংলাদেশ খেলাফত আন্দোলন একাশেংর আমির ও ঢাকার কেরানীগঞ্জের দিয়ানগরের মাশরাবুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। এর আগে তিনি দীর্ঘদিন জামিয়া নূরিয়া ইসলামিয়া কামরাঙ্গীরচর মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ