রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

সিলেটে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না শনিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সিলেট মহানগরীর বেশকিছু এলাকায়।

আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো), সিলেট অঞ্চলের বিক্রয় ও বিতরণ বিভাগ-১।

বিজ্ঞপ্তিতে বিউবোর নির্বাহী প্রকৌশলী জানান, বাৎসরিক মেরামত ও সংস্কারকাজের জন্য বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর আওতাধীন শেখঘাট ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন সকল এলাকায় শনিবার (২২ জানুয়ারি) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানায়, ঘাসিটুলা, মির্জাজাঙ্গাল, শাহজালাল ঘাট, ক্বিনব্রিজ, নবাব রোড, রামেরদিঘীরপাড়, সুরমা মার্কেট, তোপখানা, লালদিঘীরপাড়, মজুমদারপাড়া, শামীমাবাদ,কানিশাইল, বেতের বাজার, কলাপাড়া, টিকরপাড়া, শেখঘাট, কাজিরবাজার, তেলিহাওড়, তালতলা, মেডিকেল রোড, কাজলশাহ, ভাতালিয়া, কুয়ারপাড়, লামাবাজার, রিকাবীবাজার, মধুশহীদ, মুন্সীপাড়া, সাগরদিঘীরপাড়, মিরেরময়দান, পুলিশ লাইন, বর্ণমালা পয়েন্ট, মণিপুরি বস্তি এবং সুবিদবাজারের আংশিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ