শনিবার, ২৮ মার্চ ২০২৬ ।। ১৪ চৈত্র ১৪৩২ ।। ৯ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
কাল থেকে পুনরায় শুরু হচ্ছে জাতীয় সংসদের চলমান অধিবেশন দেশের সংস্কার কার্যক্রম বাস্তবায়নের আহ্বান ইসলামী আন্দোলন বাংলাদেশের বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অধিদপ্তরের বার্তা এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার আহ্বান মির্জা ফখরুলের ভোটার নিবন্ধন ফরম নিয়ে ইসির জরুরি নির্দেশনা সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ সুনামগঞ্জে যমুনার বার্জ ডিপোতে দেড় প্লাটুন বিজিবি মোতায়েন সংসদীয় কার্যক্রমে গতি আনার নির্দেশ প্রধানমন্ত্রীর ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ নারায়ণগঞ্জে নতুন করে কোনো মাফিয়া যেন তৈরি না হয়: নাহিদ ইসলাম

‘গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব জনজীবনকে চরম বিপাকে ফেলবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জ্বালানী গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাবে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

আজ এক বিবৃতিতে মাওলানা ইউনুছ আহমাদ বলেন, দীর্ঘদিন করোনার ফলে মানুষ সাধারণ ভাবে জীবন যাপন করাই কঠিন হয়ে পড়েছে। এর মধ্যে তেলের দাম বৃদ্ধির সাথে সাথে সবকিছুর দাম বেড়ে জনজীবনকে চরম দুর্বিষহ করে তুলেছে। এর মধ্যে গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব সাধারণ মানুষকে চরম বিপাকে ফেলে দিবে।

তিনি বলেন, কতিপয় ব্যবসায়ীর সুবিধার সুবিধার জন্য জনগণের কাঁধে এই বোঝা চাপিয়ে দেওয়ার কোন মানে হয় না।

মাওলানা ইউনুছ আহমাদ আরো বলেন, সর্বত্র দুর্নীতি, লুটপাট চলছে। প্রতিটি সেক্টর দুর্নীতে জর্জরিত। এমতাবস্থায় দুর্নীতি বন্ধ না করে গ্যাসের মূল্য বৃদ্ধি, তাও আবার তিনগুণ করার প্রস্তাব দেশকে অশান্ত করে তুলবে।

বাংলাদেশের এমন কোনও ক্ষেত্র আজ নেই যেখানে লুটপাটের রাজত্ব কায়েম হয়নি। এটা ঘটেছে দুর্নীতির ব্যাপক বিস্তারের মাধ্যমে। বাংলাদেশে দুর্নীতি ছড়িয়ে পড়েছে সর্বত্র, মহামারির মতো। কাজেই দুর্নীতি ও লুটপাট বন্ধ করতে পারলে গ্যাসের দাম বাড়ানোর কোন প্রয়োজন হবে না।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ