বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে সড়কে প্রাণ গেল ট্রাক চালকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুর রউফ আশরাফ।।

হবিগঞ্জ প্রতিনিধি>

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে মাটি ভর্তি একটি ট্রাকের সাথে অপর দুই ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই এক চালক নিহত ও হেলপার আহত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়,বুধবার সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরের নিকট সিলেটগামী মাটি ভর্তি একটি ট্রাকের সাথে অপর দুই বালূ ও পাথরভর্তি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ হয়।এতে সিলেটগামী ট্রাকের চালক টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার সাগরদিঘী গ্রামের মুসলিম উদ্দিন এর পুত্র

মো:রবিউল(৪০)নিহত হয় এবং ট্রাকের হেলপার ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর গ্রামের মৃত ফারুক মিয়ার পুত্র বাবু মিয়া(২০)গুরুতর আহত হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,নিহত ব্যক্তি শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের হেফাজতে আছে এবং আহত ব্যক্তি মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।দুইটি ট্রাক আটক আছে অপর একটি ট্রাক পালিয়েছে।আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

এনটি