শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

এখনো শঙ্কা কাটেনি খালেদা জিয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি নেই। অবনতিও নেই। শরীরের ‘প্যারামিটারগুলো’ আগের মতোই ওঠানামা করছে। আশঙ্কাজনক অবস্থা এখনো কাটেনি তাঁর। মেডিকেল বোর্ডের সদস্যরা ‘ক্লোজ’ মনিটরিং করছেন। প্রয়োজনীয় ওষুধপত্র দিচ্ছেন।

গতকাল রোববার রাতেও তারা বৈঠক করে অবস্থার পর্যালোচনা করেছেন। সংশ্লিষ্ট চিকিৎসক সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা যায়, করোনা বা ওমিক্রন ভাইরাসের সংক্রমণের আশঙ্কায় সতর্কতার অংশ হিসেবেই মূলত হাসপাতালের সিসিইউ (করোনারি কেয়ার ইউনিট) থেকে তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। কেবিনেও সর্বোচ্চ সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে। মেডিকেল বোর্ডের পরামর্শেই এটা করা হয়েছে। তবে তাকে (গুলশানের) বাসায় নেওয়ার সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। দেশব্যাপী মহামারির মাত্রা আরও বেশি মাত্রায় বেড়ে গেলে তাকে বাসায়ও নিয়ে যাওয়া হতে পারে।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, ‘ম্যাডামের অবস্থা আগের মতোই অপরিবর্তিত রয়েছে। আশঙ্কাজনক অবস্থার মধ্যেই রয়েছেন তিনি।’

উল্লেখ্য, গত ১৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তির পর লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার অবস্থার অবনতি হলে দ্রুত তাকে সিসিইউতে নেওয়া হয়। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল বোর্ড বেগম জিয়ার চিকিৎসা পরিচালনা করছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ