রবিবার, ২৯ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১০ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
নিখোঁজের দুদিন পর ডোবায় মিলল ইটভাটা শ্রমিকের লাশ প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল করল সরকার হরমুজ প্রণালি অতিক্রম করে দেশে এল ৩ হাজার ৮০০ টন এলপিজি বাসে জিপিএস সিস্টেম চালুর সিদ্ধান্ত, ঈদযাত্রা স্বস্তির ছিল: সড়ক পরিবহন মন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কারে বরাদ্দ পাচ্ছেন ৩০০ এমপি বাড়ছে পড়ুয়া সংখ্যা, কর্মসংস্থান নিয়ে কী ভাবছে কওমি কর্তৃপক্ষ? দাওরায়ে হাদিসে পরিকল্পিত পড়াশোনা: প্রয়োজনীয় কিছু দিকনির্দেশনা ভারতীয় মুসলিমরা অনিরাপদ, কোণঠাসা ও অপমানিত: মাহমুদ মাদানী ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি চলমান নূরুল উলূম কুরিয়ারচরে ইফতা বিভাগ চালু, মিলবে নানা সুবিধা

বঙ্গোপসাগরে র‌্যাবের অভিযান: ৬ জলদস্যু আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলে অভিযান চালিয়ে ৬ জলদস্যুকে আটক করেছে র‌্যাব-১৫। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

শুক্রবার রাত ১ টার দিকে খুরুশকুল ঘাট এলাকায় এক প্রেস ব্রিফিং- এ র‌্যাবের অধিনায়ক খায়রুল ইসলাম সরকার অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তবে, তৎক্ষনাৎ আটক জলদস্যুদের পরিচয় জানা যায়নি।

র‌্যাবের অধিনায়ক বলেন, দীর্ঘদিন ধরে জলদস্যুরা সাগরে বোট ডাকাতি, জেলেদের মারধর, সম্পদ লুট ও অপহরণ করে মুক্তিপণ আদায়সহ নানা অপকর্ম চালিয়ে আসছিলো। এমন অভিযোগের ভিত্তিতে মহেশখালী চ্যানেলে আমাদের পক্ষ থেকে সাগরে গোয়েন্দা তৎপরতা করি। পরে শুক্রবার রাত সাড়ে ৯ টা থেকে ১২ টা পর্যন্ত অভিযান চালিয়ে ৬ জলদস্যুকে আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছে তিনটি বন্দুক ও ১১ রাউন্ড গুলি পাওয়া যায়।

তিনি আরও বলেন, উপকূলের পাশাপাশি সাগরেও ডাকাতদের বিরুদ্ধে আমাদের কার্যক্রম শুরু করেছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

এ সময় আটকদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে জলদস্যুতার সাথে জড়িত ও তাদের গডফাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন র‌্যাবের এ অধিনায়ক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ