শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

গ্যাস দিয়ে বেলুন ওড়ানোর চেষ্টা, বিস্ফোরণে শিশুসহ ৪১ জন আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লার নাঙ্গলকোটে হিলিয়াম গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ অন্তত ৪১ জন আহত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার বিরুলিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

আহতদের মধ্যে ৩৮ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাঙ্গলকোট উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা দেব দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে উপজেলার বিরুলিয়া গ্রামে হিলিয়াম গ্যাস দিয়ে বেলুন ওড়ানোর চেষ্টা করে একদল যুবক। এসব বেলুন দেখতে শিশুসহ গ্রামের মানুষ সেখানে ভিড় জমায়। এ সময় সিলিন্ডারটি বিস্ফোরণ হয়। এতে অনেকের মাথা ও চোখ থেঁতলে যায়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা দেব দাস দেব জানান, ৪১ জন রোগী নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। হাসপাতালে আসা পর্যন্ত কেউ মারা যাননি। তবে ৩৮ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ এবং সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তিনজন এখানে চিকিৎসা নিচ্ছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ