শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

ওমিক্রনের তাণ্ডবে করোনা শনাক্তের বিশ্ব রেকর্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনার নতুন ধরন ওমিক্রন আতঙ্কে বিশ্ববাসী। নতুন এ ধরনের ভয়াবহতা ইতোমধ্যে দেশে দেশে ছড়িয়ে পড়েছে। কয়েকদিন আগেও বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ ছিল নিম্নমুখী। কিন্তু এর নতুন ধরন ওমিক্রন বিশ্বজুড়ে স্বাস্থ্যব্যবস্থাকে চাপের মুখে ফেলেছে। দেশে দেশে এর ভয়াবহতা ছড়িয়ে পড়ছে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে আবারও রেকর্ড সংখ্যক মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সেইসঙ্গে মৃত্যুও বেড়েছে।

ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৮ হাজার ৩২ জন। অন্যদিকে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ৩১ লাখ ৪২ হাজার ৪৮০ জন, যা করোনার ইতিহাসে সর্বোচ্চ।

এর আগে বুধবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গিয়েছিল ৭ হাজার ৮৪৭ জন। অন্যদিকে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছিল ২৭ লাখ ৭২ হাজার ৬৮ জন।

এর আগে চলতি বছরের ৭ জানুয়ারি একদিনে রেকর্ড সংখ্যক ২৮ লাখ ৮ হাজারেরও বেশি মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। সে হিসেবে ১২ জানুয়ারি ছিল শনাক্তের দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ। আজ করোনার সব রেকর্ড ছাড়িয়ে গেল।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩১ কোটি ৭৩ লাখ ১৯ হাজার১৮৪ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ লাখ ২৯ হাজার ৯৯৪ জনে। আর সুস্থ হয়েছেন ২৬ কোটি ২৮ লাখ ৮ হাজার ৫৮৪ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। নতুন করে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ১৪ হাজার ৪৯৪ জন এবং মারা গেছেন ২ হাজার ২৬৯ জন। এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর এ দেশে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৬ কোটি ৪৩ লাখ ৪৪ হাজার ৬৯৪ জন। মোট মৃত্যু হয়েছে ৮ লাখ ৬৬ হাজার ৮৮২ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৬৩ লাখ ১২ হাজার ৪৮৬ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৪ হাজার ৭৪০ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ২৭ লাখ ১৮ হাজার ৬০৬ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ২০ হাজার ৪১৯ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ