শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  বরিশালে ইসলামী আন্দোলন সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা ইকরা আইডিয়ালের হিফজ সমাপনী পাগড়ি প্রদান ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত চতুর্থবারের মতো শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন আমিনুল হক সাদী মসজিদে নববির আঙিনায় মুসল্লিদের ছায়া দিচ্ছে ২৫০ বিশাল ছাতা প্রখ্যাত ইসলামিক স্কলার মাওলানা ঈসা মানসুরী আর নেই কক্সবাজারে মহাসম্মেলনের সমাপনী আজ, প্রধান মেহমান আল্লামা ফয়সাল নাদিম সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বোয়ালখালীতে টেম্পো-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত ৬

আফগানিস্তানে পাকিস্তানি তালেবানের শীর্ষ নেতা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পূর্বাঞ্চলে এক শীর্ষ পাকিস্তানি তালেবান নেতা নিহত হয়েছেন। ওই পাকিস্তানি তালেবান নেতার নাম খালিদ বাল্টি বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। মঙ্গলবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।

পাকিস্তানি সেনাবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (পাকিস্তানি তালেবান বা টিটিপি) নামের এ সংগঠনের এক শীর্ষ নেতা মারা গেছেন। এ সংগঠনটির সাথে বর্তমানে সকল ধরনের শান্তি আলোচনা স্থগিত করেছে পাকিস্তান সরকার।

মঙ্গলবার একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আল-জাজিরা তাদের প্রতিবেদনে বলেছে, খালিদ বাল্টি বলে পরিচিত এ শীর্ষ পাকিস্তানি তালেবান নেতার অন্য আরেক নাম হলো মুহাম্মদ খোরাসানি। তিনি তেহরিক-ই-তালেবান পাকিস্তানের মুখপাত্র ছিলেন। তাকে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহারে হত্যা করা হয়। এ প্রদেশটি পাকিস্তান সীমান্তে অবস্থিত।

সূত্র: আল-জাজিরা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ